জাতীয়

প্রশাসনে পদোন্নতি: উপসচিব হলেন ২৫৬ কর্মকর্তা

প্রশাসনে পদোন্নতি
প্রশাসনে পদোন্নতি

জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার আরো ২৫৬ কর্মকর্তাকে উপ-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার মধ্যরাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২০ ফেব্রুয়া‌রি উপ-সচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।

জানা গেছে, উপ-সচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ'র মতো। নতুন করে পদোন্নতির ফলে বর্তমানে উপ-সচিবের সংখ্যা হয়েছে এক হাজার ৮৫৯ জন।

এ বছরের ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।

এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া ২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। আর ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা।

ওই বছর মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ