দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির অগ্রগতিতে বিমান সেনাদের আরো অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লক্স ও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আবারো ক্ষমতায় এলে ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমান বাহিনীকে সুসজ্জিত আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। তবে আক্রমণ হলে তার জবাব দেয়া হবে। বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আবারো ক্ষমতায় এলে ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমান বাহিনীকে সুসজ্জিত আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় দেশেপ্রেমে উদ্বৃদ্ধ হয়ে বিমান সেনাদের কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ত্রাণের কাজে বিমানবাহিনীর সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনীর অবদান রয়েছে।
বাংলাদেশে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। জানান, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিতে কাজ কাজ করছে সরকার।
এর আগে সেনা সদস্যের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেছে প্রধানমন্ত্রী।