জাতীয়

ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের পাঁয়তারা করছে কিনা দুশ্চিন্তার বিষয়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালেরই পাঁয়তারা করছে কিনা-এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এটা দুশ্চিন্তার বিষয়।

রোববার দুপুরে অভিনয় শিল্পী সংঘের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যেখানে তফসিল ঘোষণার সময় মাত্র সপ্তাহ খানেক বাকি তখন এসব দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিভিন্ন দাবি নিয়ে রোববার দুপুরে বনানীতে বিআরটির নতুন ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে মতবিনিময় করেন অভিনয় শিল্পী সংঘের নেতারা। তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী।

পরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি, ইভিএম নিয়ে বিএনপির অভিযোগকে অমূলক-ভিত্তিহীন বলে আখ্যা দেন তিনি।

জাতীয় ঐক্য ফ্রন্টের আন্দোলনের হুমকিকে পাত্তা না দিয়ে ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে যারা পারেনি আন্দোলন করতে আগামী ১০ দিনে তারা পারবে কেমন করে।

বিএনপির নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এমন হুমকি দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতে কোনো লাভ হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ