ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের অন্তত সাত দিন আগে খেলাপি ঋণ থেকে মুক্ত হওয়ার যে বিধান ছিল সেখানে শিথিল করে দাখিলের আগে মুক্ত হতে পারবেন প্রার্থীরা।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
তিনি আরো বলেন, ইভিএমের সার্বিক নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে—সব ধরনের সেফটি ম্যাপপ থাকবে।
ইভিএমে সব ধরনের সেফটি মেজারস থাকবে যাতে করে কোনো নাগরিক ভোট দিতে গিয়ে প্রতারিত না হয় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায় বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানান তিনি।
ইভিএম অপব্যবহার করলে সর্বোচ্চ সাত বছর নিচে তিন বছরের সাজার বিধান রাখা হয়ছে। তবে যারা ইভিএম ব্যবস্থাপনায় থাকবেন তাদের জন্য এ শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ইটভাটায় ইট তৈরিতে ব্লক নির্মাণে লাইসেন্স নিতে হবে—লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনা করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, এক বছরের জেলের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।