জাতীয়

দেশকে উন্নত করার লক্ষ্যেই কাজ করছে আ.লীগ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের মানুষ সুচিকিৎসা পাচ্ছে বলেই দেশে মৃত্যুহার কমেছে—দেশকে উন্নত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন ও ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসন বিশিষ্ট ছাত্রী হোস্টেলসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যখাতকে উন্নত ও মানসম্মত করে সারাদেশের মানুষকে সুচিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছে। চলমান উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চান। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশও এগিয়ে যায়।

তিনি বলেন, স্বাস্থ্যখাতকে উন্নত করে সারাদেশের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

প্রত্যেক বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, তাই এখন কেউ না খেয়ে থাকে না বলে উল্লেখ করে তিনি বলেন, জনগণের পুষ্টির চাহিদা নিশ্চিত করেছে সরকার। জনগণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

উন্নয়নের যে কাজগুলো চলছে, সেসব সম্পন্ন করতে দেশের মানুষকে নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানিয়েছে শেখ হাসিনা। আবারো ক্ষমতায় গেলে দেশকে আরো উন্নত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ