জাতীয়

দশম জাতীয় সংসদের সমাপনী ভাষণে ভোট চাইলেন শেখ হাসিনা

দশম জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে শেখ হাসিনা
দশম জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে শেখ হাসিনা

উন্নয়নের যে ছোঁয়া দেশজুড়ে লেগেছে তা ধরে রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম জাতীয় সংসদের সমাপনী ভাষণে এ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,সুন্দর ভবিষ্যত নির্মাণে যে বিশাল কাজ শুরু হয়েছে তা শেষ করা সম্ভব হবে সরকারের ধারবাহিকতা থাকলেই।

শেখ হাসিনা আরো বলেন, দেশের গণতন্ত্রের ভিত্তি আজ মজবুত ও শক্তিশালী—এ আশা প্রকাশ করে তিনি বলেন, আর পিছিয়ে থাকবে না দেশ এগিয়ে যাবে অদম্য গতিতে।

সোমবার রাতে দশম জাতীয় সংসদের সমাপনী ভাষণ দেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৌনে এক ঘণ্টার বক্তব্যে তিনি তুলে ধরেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা।

শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগের টানা ১০ বছরের শাসনামলে দারিদ্র্য কমেছে, বেড়েছে গ্রামীণ কর্মসংস্থান, হয়েছে অবকাঠামোগত উন্নয়ন, ৭ গুণ বেড়েছে জাতীয় বাজেট, যার বাস্তবায়নও হচ্ছে নিজস্ব অর্থায়নে।

দেশজুড়ে যে উন্নয়ন কাজ চলছে তা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে দরকার বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রের ভিত আজ মজবুত— বেড়েছে আস্থা বিশ্বাস।

ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,নিজের জন্য নয়, জাতির পিতার দেখানো পথে এদেশের মানুষের সেবায় কাজ করে যাওয়াই তার রাজনীতির লক্ষ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ