জাতীয়

গ্রহণযোগ্য নির্বাচনে সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে, আশা বার্নিকাটের

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি দলের আসন্ন সংলাপকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বার্নিকাট।

৪ বছরের দায়িত্ব পালন শেষে আগামী শুক্রবার বাংলাদেশ থেকে বিদায় নেবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বিদায়ী সংবাদ সম্মেলনও করেছেন বাঙালি পোশাকে।

তার এই চার বছর সময়ে বাংলাদেশের আতিথীয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসংশা করেন অনেক অর্জনের। আর পরামর্শ দেন গণতন্ত্রকে আরো শক্তিশালী করার।

বার্নিকাট বলেন,যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে— নির্দিষ্ট কোনো দলের সঙ্গে নয় তাই একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল দেখতে চায় যুক্তরাষ্ট্র।

দেশের রাজনৈতিক বৈরীতা নিরসনে শুরু থেকেই সংলাপের উপর গুরত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকারি দলের মধ্যে সংলাপের ব্যাপারে যে অগ্রগতি হয়েছে তা ইতিবাচক অগ্রগতি হিসেবেই উল্লেখ করেন বার্নিকাট।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ