জাতীয়

খালেদার ব্যাপারে কথা তুলতেই পারেন, এটি আদালতের বিষয়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সংলাপে বিএনপি নেতারা খালেদা জিয়ার ব্যাপারে কথা তুলতেই পারেন তবে এ ব্যাপারে আইনি লড়াই ছাড়া কোনো পথ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বেরও পূর্ণ সমর্থন রয়েছে এ সংলাপে—এ কথা উল্লখে করে কাদের বলেন, যারা প্রস্তাব দেবে তফসিল ঘোষণার আগে তাদের সঙ্গে‌ই বৈঠক হবে।

সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যৌথভাবে সৌজন্য সাক্ষাত করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি অ্যান বোর্দা এবং জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরানহল্টজ।

সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সংলাপ নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বলেন,দলগতভাবে আওয়ামী লীগ সংলাপে রাজি না থাকলেও সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্তে দল একমত। আর এটি সবমহলে প্রশংসা কুড়িয়েছে।

তিনি জানান, আলোচনার টেবিলে বিএনপি নেতারা খালেদা জিয়ার ব্যাপারে কথা তুলতেই পারেন তবে এটি আদালতের বিষয়।

সংবিধান সংশোধন এক মিনিটের ব্যাপার বলে বিবিসি বাংলাকে দেয়া ড. কামাল হোসেনের এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সে সময় এখন নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ