আবার নির্বাচিত হলে দেশের সব বিভাগে একটি করে মেকিডেল বিশ্ববিদ্যালয় করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনগণ নৌকায় ভোট দিলে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে। আর এর পথ ধরেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ-বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের ধারাবাহিকতা বজায়ে থাকলে দেশে উন্নয়ন হয়—এ কথা উল্লখে করে তিনি বলেন, দেশের জনগণ নৌকায় ভোট দিলে উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিভিন্ন খাতে উন্নয়নের পাশাপাশি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে— সরকারের কার্যকর উদ্যোগে এখন দেশেই বিশেষায়িত চিকিৎসা সেবা সম্ভব হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
সকালে রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালসহ স্বাস্থ্যখাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভিত্তিপস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করছে সরকার— এখন দেশেই বিশেষায়িত চিকিৎসা সেবা সম্ভব হচ্ছে ,স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়েছে।
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে একাধিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এসব প্রতিষ্ঠানকে বিশ্বমানে উন্নীত করার চেষ্টা চলছে।
জনগণ ভোট দিলে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী জানান।
বাংলাদেশ এখন আর অবহেলিত নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রী বলেন, আবার নির্বাচিত হলে দেশের সব বিভাগে একটি করে মেকিডেল বিশ্ববিদ্যালয় করা হবে।