আওয়ামী লীগ সরকার নয় বছর ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছে সেটা সবাই দেখতে পাচ্ছেন-এখন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়তে হবে সূচনা বক্তব্য এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংলাপের সূচনায় সরকার বিরোধী ঐক্যফ্রন্টের নেতাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশটা আমাদের সকলের, মানুষের ভাগ্য পরিবর্তন করা, দেশকে এগিয়ে নেয়া এবং দেশের সার্বিক উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। ৯ বছর ১০ মাসে আমাদের সরকার দেশের কতটুকু উন্নয়ন করতে পেরেছে সেটা নিশ্চয় আপনারা বিবেচনা করবেন।
সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা।
তার সরকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে— উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে এই সংলাপ অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা।
জানা গেছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে সংলাপে জন্য গণভবনে প্রবেশ করতে দেয়া হয়নি।
সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।
আর তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ সংলাপ শুরু হয়।
ড. কামাল হোসেন নেতৃত্বে রাজধানীর বেইলি রোডের তার বাসা থেকে সন্ধ্যা সোয়া ৫টার দিকে যাত্রা শুরু করে।
গণভবনে যান জাতীয় ঐক্যফ্রন্টের ২০ জনের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার এ জোট নতুন করে পাঁচ সদস্যের নামের তালিকা আওয়ামী লীগের কাছে পাঠায়।
নতুন অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক ও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ।
এর আগে সংলাপে অংশ নিতে গত মঙ্গলবার ১৬ জনের প্রতিনিধি দলের নাম ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।
তারা হলেন: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন, সুলতান মোহাম্মদ মনসুর ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।
এদিকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংলাপে ১৪ দলীয় জোট থেকে ২৩ সদস্যের প্রতিনিধি দল যোগ দিচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্যরা হলেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, আবদুল মতিন খসরু, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল।