দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলনে তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে যুবরাই প্রাণশক্তি— তাদের মেধা-মননেই গড়ে উঠে একটি দেশ।
দক্ষ যুবশক্তি বাংলাদেশকে এগিয়ে নেবে বলে এ সময় প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল তারা জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন।
তারা দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের উন্নয়ন করেনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: