জাতীয়

সংলাপ

অবাধ- সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন করতে চায় সরকার: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিকল্পধারা বাংলাদেশ নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের মধ্য সংলাপ শেষ হয়েছে।

যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে শুরু হওয়া সংলাপের সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারেন সেটাই তাদের লক্ষ্য। কীভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, তা–ই এখন মূল বিষয়। গণভবনে আসার জন্য যুক্তফ্রন্টের নেতাদের স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় এ সংলাপ হয়।

সংলাপের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে যান বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তার সঙ্গে ছিল ২১ সদস্যের প্রতিনিধিদল। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং নির্বাহী মাজহারুল হক শাহ চৌধুরী।

বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের খুবই ইতিবাচক বলে মনে হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তারা অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক কথা বলেছেন। আওয়ামী লীগ মনে করছে, যুক্তফ্রন্ট নির্বাচনে আসবে।

শুক্রবার দিবাগত রাতে সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেছেন।

সংলাপের পর বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আমার ধারণা তারা (যুক্তফ্রন্ট) নির্বাচনে অংশগ্রহণ করবে। রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে ৩ ঘণ্টার সংলাপ হয়। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে তা শেষ হয় রাত সাড়ে ১০টায়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চেয়ে গত ৩০ অক্টোবর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। পরে ওই দিন শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও দলটির নেতা অসীম কুমার উকিল রাত সাড়ে ১০টায় বি চৌধুরীর বারিধারার বাসভবন গিয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র বি চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) ও ৫ নভেম্বর এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) চলমান সংলাপে অংশ নেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ