বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে পরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বনানীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেখানে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় নেতা হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা।
স্বাধীনতার পরাজিত শক্তিরা আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করার কারণেই এ হত্যাকাণ্ড চালায় বলে অভিমত ব্যক্ত করেন।
গত বৃহস্পতিবার সংলাপ শুরুর দিনই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন সিইসিসহ সব নির্বাচন কমিশনাররা।
ওই দিন সিইসি কে এম নূরুল হুদা বলেন, ৪ নভেম্বর-রোববার ইসির বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।