জাতীয়

ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট আকারে আবারো সংলাপ হতে পারে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট আকারে আবারো সংলাপ হতে পারে বলে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়েও আলোচনা হতে পারে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের জানান, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আওয়ামী লীগ আলোচনা করতে চায় তবে তারা ৭ নভেম্বরের মধ্যেই সব সংলাপ শেষ করতে চাই।

সমসাময়িক বিষয় নিয়ে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

ফের সংলাপের জন্য ঐক্যফ্রন্টের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার দ্বার বন্ধ হয়নি তাদের সঙ্গে স্বল্প পরিসরে আলোচনা হতে পারে তবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য যেসব রাজনৈতিক দল আগ্রহ প্রকাশ করেছে তাদের সঙ্গেও সংলাপ করতে চায় আওয়ামী লীগ— এ তথ্য জানিয়ে তিনি বলেন, তবে সেসব আলোচনা ৭ নভেম্বরের মধ্যেই শেষ করতে চান তারা।

সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে হাজিরা না দিয়ে সময় ক্ষেপনের কারণেই তার মামলায় বিলম্ব হয়েছে। তার শারিরীক অসুস্থতা নিয়ে জেল কর্তৃপক্ষ সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তবে দলের নেতাকর্মীরা রাজনীতি করেছেন।

কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশের কারণে পরীক্ষা স্থগিত করায় দুঃখ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় নানামূখী ব্যস্ততায় সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ