জাতীয়

শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব থাকছেন

মোহাম্মদ শফিউল আলম
মোহাম্মদ শফিউল আলম

একবছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে একই পদে রেখেছে সরকার।

আগামী ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিলো।

রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের বলেন, শফিউল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে সই করে তা প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন এলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

২০১৫ সালের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান শফিউল আলম।

তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ছিলেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টর স্টাফ ছিলেন। এছাড়া তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন শফিউল আলম। তিনি ১৯৭৯-৮০ সালে বিএ এবং এলএলবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এমএ পাস করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ