জাতীয়

ধর্ম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধর্ম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে, আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত এক শুকরানা মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি।

সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার্থীদের দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান।

ইসলামকে শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, সত্যিকারের ইসলামে বিশ্বাসকারীরা জঙ্গি হতে পারে না।

মহানবীর বিরুদ্ধে কিছু বললে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

আবার ক্ষমতায় এসে দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন বলে আশা করেন প্রধানমন্ত্রী।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা শুকরানা মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা সফীর পক্ষে বক্তব্য রাখেন নুরুল আমিন।

তারা কোনো রাজনৈতিক দল না এমন দাবি করে তাদের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তি দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ