আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানো হবে কি না সে বিষয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, এ বিষয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই।
বিএনপি চেয়ারপারসনের কারামুক্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার সকালে নব নিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তৃতীয় ওরিয়েন্টেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করে এসব কথা বলেন আইনমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই— এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত।
ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তফসিল পেছানোর বিষয়ে সিদ্ধান্তও নির্বাচন কমিশনের বলে জানান আইনমন্ত্রী।
নির্বাচনকালীন মন্ত্রিসভা কেমন হবে সে বিষয়ে একমাত্র প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: