জাতীয়

সংবিধানসম্মত যেকোনো দাবি বিবেচনা হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারো জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ বুধবারর–সেখান সংলাপে সংবিধানসম্মত যেকোনো দাবি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীতে সংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, প্যারোলে মুক্তি পেলে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী সংলাপের ফলাফল জানাবেন বলেন কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ঐক্যফ্রন্ট যদি সংবিধান অনুয়ায়ী সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব করে সংলাপে তা নিয়ে আলোচনা হবে।

কাদের জানান আর বিএনপি তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায়নি— আমরা গায়ে পড়ে তাদের প্যারোলে মুক্তির কথা বলবো কেন?

সাধারণত প্যারোলে মুক্তি হয় কোনো স্বজন মারা গেলে তার সাথে শেষ দেখা করার জন্য জানান কাদের।

তিনি আরো জানান, দল ও জোটের সঙ্গে সংলাপের সার-সংক্ষেপ তৈরি করতে তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

আগামী বুধবার হতে যাওয়া ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশগ্রহণকারীদের নামের তালিকা আজই পাওয়া যাবে। যেহেতু ছোট পরিসরে আলোচনা হবে তাই তালিকাটিও হবে সংক্ষিপ্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ