জাতীয়

ক্ষমতায় এলে নৌবাহিনীকে আধুনিকায়ন করা হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আবারো ক্ষমতায় আসলে নৌবাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী শেখ মুজিব ঘাঁটি কমিশনিং, নেভি মিউজিয়াম ও মেরিটাইম ওয়ার্ল্ডসহ ২২টি বহুতল ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীগুলোকেও আধুনিক ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সরকার।

প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবনমানও উন্নয়নে বিভিন্ন পদক্ষে নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বে বাংলাদেশ যেন দেশরক্ষায় মাথা উঁচু করে থাকতে পারে সেজন্য প্রতিরক্ষা বাহিনীগুলোকে উন্নত করতে কাজ করছে সরকার।

সরকারের ধারাবাহিকতা থাকলে নৌবাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার।

আগামী একশ বছরে দেশ কিভাবে উন্নত হবে সেজন্য ডেলটা প্ল্যান করেছে সরকার—উল্লেখ করে তিনি বলেন, দেশকে উন্নত- সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ