সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের ফলাফল জানাবেন—এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে সচিবালয়ে সংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আবারো জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ বুধবারর–সেখান সংলাপে সংবিধানসম্মত যেকোনো দাবি বিবেচনা করা হবে জানান কাদের।
কাদের বলেন, প্যারোলে মুক্তি পেলে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ঐক্যফ্রন্ট যদি সংবিধান অনুয়ায়ী সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব করে সংলাপে তা নিয়ে আলোচনা হবে।
কাদের জানান আর বিএনপি তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায়নি— আমরা গায়ে পড়ে তাদের প্যারোলে মুক্তির কথা বলবো কেন?
সাধারণত প্যারোলে মুক্তি হয় কোনো স্বজন মারা গেলে তার সাথে শেষ দেখা করার জন্য জানান কাদের।
তিনি আরো জানান, দল ও জোটের সঙ্গে সংলাপের সার-সংক্ষেপ তৈরি করতে তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
আগামী বুধবার হতে যাওয়া ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশগ্রহণকারীদের নামের তালিকা আজই পাওয়া যাবে। যেহেতু ছোট পরিসরে আলোচনা হবে তাই তালিকাটিও হবে সংক্ষিপ্ত।