জাতীয়

মহাজোট আকারেই নির্বাচনে যাচ্ছে ১৪ দল- জাপা

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

মহাজোট আকারেই নির্বাচনে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দল ও বিরোধীদল জাতীয় পার্টি।

গতকাল রাতে গণভবনে দু'দলের সংলাপে এ সিদ্ধান্ত হয়।

আর জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টনের বিষয়টি ক্ষুদ্র পরিসরে আলোচনায় সিদ্ধান্ত হবে— সংলাপ শেষে এমনটিই জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টি সংবিধানের বিদ্যমান ব্যবস্থাতেই নির্বাচনে যাবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে চতুর্থ দফায় সোমবার রাতে আলোচনা হয় বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে এসময় আরো চারটি দলের মোট ৩৩ জন নেতা সংলাপে বসেন।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় পার্টির নেতারা।

সংলাপ শেষে জি এম কাদের জানান, মহাজোটগতভাবেই নির্বাচনে যাবেন তারা।

আর জোটগতভাবে নির্বাচনের কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তবে নির্বাচনে বিএনপি না আসলে এ সমীকরণ বদলাতে পারে।

জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টনের বিষয়টি পরে বসে ঠিক করা হবে বলে ওবায়দুল কাদের জানান।

বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে সংবিধান থেকে সরাতে পারবে না বলেও এসময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ