জাতীয়

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন

 গণভবন
গণভবন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তাদের মধ্যে রয়েছেন: ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। নির্বাচিত সংসদ সদস্য না হয়েও টেকটোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন তারা।

মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন আরও পাঁচজন।

বুধবারের পর আরো কোনো সংলাপে বসবে না আওয়ামী লীগ আর আগামী –বৃহস্পতিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী জানান তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষে গণভবনে সাংবাদিকদের তিনি বলেন, আজকে মন্ত্রিসভার বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি শেষে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী সভার টেকনোক্র্যাট মিনিস্টারদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, অন্যরা সপদে বহাল থাকবেন। তাদের পদত্যাগ করতে হবে না।

তিনি বলেন, জোটের বিষয়ে আমাদের দফায় দফায় বসতে হবে— এখন আমাদের অন্যত্র ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই। সংলাপ যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দেবেন।

চলতি বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদপদলের পর শেখ হাসিনার নেতৃত্বে ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী সরকারে দায়িত্ব পালন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ