জাতীয়

দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করছে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের জীবন-মান উন্নত করতে স্বল্প— মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের চামড়া শিল্প নগরীসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছে যার ফলে দেশের কর্মসংস্থান বেড়েছে। দেশকে আরো উন্নত করতে- দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে সরকার কাজ করে যাচ্ছে।

চামড়া শিল্পের উন্নয়নে ও বর্জ্য দূষণরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা বলেন, ওষুধ শিল্পের কাঁচামালের জন্য সিরাজগঞ্জে শিল্প নগরী ও মুন্সিগঞ্জে বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠা করছে সরকার।

তিনি বলেন, দেশকে উন্নত, সমৃদ্ধশালী করতে খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে চলেছে সরকার। সরকার জনগণের জীবন-মান উন্নয়নে বিভিন্ন মেয়াদের প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ।

জাতির জনকের পদাংক অনুসরণ করে দেশের মানুষের ভাগ্যেন্নয়নে সরকার কাজ করছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরপর দুই মেয়াদে ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ