নির্বাচন সামনে থাকায় এবার জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার জাতীয় বিজয় দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠান পালন করা হবে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাষ্ট্রপতি, কূটনীতিকসহ ভিআইপিরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: