জাতীয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বলেন, সংবাদ সম্মেলনের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

এর আগে গত মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন নির্বাচন নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে ১ নভেম্বর সংলাপ করেন প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটের সঙ্গেও সংলাপ করেন তিনি। এরপর আজ ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ