জাতীয়

বিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তর উদ্বোধন প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত রামু রিজিয়নের সদর দপ্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে বিজিবি সদর দপ্তর থেকে বাহিনীটির নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দপ্তর এবং ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়।

এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধন উপলক্ষে বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

পরে পিলখানাস্থ বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ