জাতীয়

সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভোট রাজনীতিই দায়ী

সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভোট রাজনীতিই দায়ী
সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভোট রাজনীতিই দায়ী

রাজনীতিবিদরা যতদিন ভোটের রাজনীতি বন্ধ না করবেন ততদিন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হবে না বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে যেসব জনপ্রতিনিধিরা কোনো ভূমিকা রাখেননি তাদের মনোনয়ন না দেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উঠে আসে এসব কথা।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে 'জাতীয় নির্বাচন এবং সংখ্যালঘুর নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোর আগে ও পরে তাদের ওপর নির্যাতনের বিষয়টি তুলে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা।

প্রতিটি নির্বাচনের পরই সাম্প্রদায়িক এ সহিংসতার একমাত্র কারণ রাষ্ট্রের নিষ্ক্রিয়তা বলে অভিযোগ করেন মেজবাহ কামাল ও রানা দাসগুপ্ত।

তারা বলেন, আসন্ন নির্বাচনের আগে ও পরে এমন সহিংসতা যে আবারো হবে না তার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সহিংসতা বন্ধে জাতীয় নির্বাচনে মনোয়ন দেয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখার পাশাপাশি রাজনৈতিক ডামাডোলে সংখ্যালঘুদের বিষয়টি যাতে না হারিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সচেতনতা না বাড়ানো গেলে এইসব নির্যাতন বন্ধ করা সম্ভব নয় বলেও মনে করেন আলোচকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ