জাতীয়

মনোনয়নপত্র কেনার আগে শেখ হাসিনাকে সালাম করলেন মাশরাফি

শেখ হাসিনা- মাশরাফি
শেখ হাসিনা- মাশরাফি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কেনার আগে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে সালাম করে এসেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করে আসেন।

এদিকে, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন।

এছাড়া, জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের।

সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।

কাদের বলেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন।

গতকাল বিভিন্ন গণমাধ্যমে সাকিবকে উদ্ধৃত করে মনোনয়ন ফরম কিনতে তার আগ্রহের খবর প্রকাশিত হয়।

তিনি মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন ফরম নেয়ার কথা জানিয়েছিলেন।

রাতে অবস্থান বদল প্রসঙ্গে জানতে চাইলে সাকিব কোনো মন্তব্য করেননি। তিনি শুধু সিদ্ধান্ত বদলের কথা জানান।

এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, মাশরাফি-সাকিব দুজনই রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।

গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আভাস দিয়েছিলেন যে এই দুই ক্রিকেটার নির্বাচন করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ