জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমারকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

 রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমারকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমারকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এবার বাংলাদেশ ও মিয়ানমারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখনো মিয়ানমারে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিমত জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এছাড়া বিবৃতে রোহিঙ্গাদের ফিরে যাওয়া স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে প্রত্যাবাসন প্রক্রিয়া মেনে চলতে বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক চাপে পড়ে নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর নেপিদোতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। "অ্যারেঞ্জমন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পার্সন্স ফ্রম রাখাইন স্টেট" শীর্ষক চুক্তি অনুযায়ী চলতি বছরের ২৩ জানুয়ারির মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এরপরে নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানান মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।

কিন্তু জাতিসংঘ এর প্রতিবাদ জানায়। এবার তাদের সঙ্গে যোগ দিয় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের ফেরত পাঠানোর আগে সেখানকার পরিস্থিতি বোঝার জন্য মিয়ানমারে পূর্ণ প্রবেশাধিকার দরকার।

বিবৃতিতে, এই প্রত্যাবাসনে আন্তর্জাতিক রীতি মেনে চলা, ফিরে যাওয়ার প্রক্রিয়াকে স্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করার বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া রাখাইন রাজ্যে সমস্যার মূল কারণ খুঁজে বের করে তা সামাধান করার জন্য গঠনমূলক ভূমিকা পালনে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, চলাফেরার স্বাধীনতা, জীবিকার অধকারসহ আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ