জাতীয়

নির্বাচনে আসায় সবাইকে স্বাগত : শেখ হাসিনা

ঐক্যফ্রন্টের ৫ দফা মানা হয়েছে

শেখ হাসিনা
শেখ হাসিনা

যারা নির্বাচনে এসেছে তাদের সবাইকে স্বাগত— গণতন্ত্রাতিক ধারা অব্যাহত থাকুক সংসদীয় বোর্ড এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

একাদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করতে রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

বিকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন সাত জন সদস্য। তিন জন সদস্য অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি। একজন সদস্য দেশের বাইরে।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা জানান, ৭০টি দলের ২৩৪ জন নেতার সঙ্গে ২৪ ঘণ্টা ৫ মিনিট সংলাপ হয়েছে। ঐক্যফ্রন্টের ৭ দফার ৫ দফা মেনে নেয়া হয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক সেটাই চাওয়া—এ কথা উল্লখে করে তিনি আরো বলেন, গণতন্ত্রের এ ধারাটা অব্যাহত থাকুক।

জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের গতিটা যেন থেমে না যায়।

দলীয় প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, উপযুক্ত প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন।

আগে ৩০০ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে পরে জোটের জন্য কিছু আসন ছেড়ে দেয়া হবে জানান তিনি।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডঃ

১. শেখ হাসিনা

২. ওবায়দুল কাদের

৩. সৈয়দা সাজেদা চৌধুরী (অসুস্থ)

৪. আমির হোসেন আমু

৫. তোফায়েল আহমেদ

৬. সৈয়দ আশরাফুল ইসলাম (অসুস্থ)

৭. শেখ ফজলুল করিম সেলিম

৮. কাজী জাফরউল্লাহ (আজমির শরিফ)

৯. অধ্যাপক ড. আলাউদ্দীন (অসুস্থ)

১০. রশিদুল আলম

১১. সুরঞ্জিত সেনগুপ্ত (মৃত)

আওয়ামী লীগ ৩০০ আসনে মনোনয়ন দেবে বলেন জানান দলের সভানেত্রী। পরে জোট শরীকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে।

জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ