জাতীয়

নির্বাচন পেছানোয় আ.লীগের আপত্তি নেই: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তই চূড়ান্ত- নির্বাচন পেছানোয় আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুরনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ইতিবাচক। তবে তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত।

দলের ধানমন্ডি কার্যালয়ে শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান।

এদিকে, আজ (সোমবার) মনোনয়ন সংগ্রহ করার চেয়ে জমাদানের সংখ্যাই বেশি। দলের অনেক কেন্দ্রীয় নেতা মনোনয়ন জমা দেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, মহাজোটগতভাবে নির্বাচন করলেও জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক হবে লাঙ্গল আর আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থীদের প্রতীক হবে নৌকা।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আওয়ামী মনোনয়নপত্র বিতরণ ও জমাদান।

গতকাল রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা ইসির এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান- সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ