জাতীয়

আমি একজন ডামি ক্যানডিডেট: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আমি নমিনেশন পেপার পার্টিতে সাবমিট করেছি অ্যাজ এ ডামি ক্যানডিডেট কারণ আমি প্রতিদ্বন্দ্বিতা করব না এভাবে নিজের অভিমত ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কয়েক বছর ধরে রাজনীতি থেকে অবসরের কথা বলে আসার পরেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন অর্থমন্ত্রী।

সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার প্রতিদ্বন্দ্বিতা করছি না, ডামি’ প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছি।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিডিবিল থেকে বি.ও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহিত বলেন, আমার বয়স ৮৫ বছর, আমি যা করছি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করছি। আমাদের দেশে মুশকিল যেটা হয়, নোবডি ওয়ান্টস টু রিজাইন। আমি অবসরের রীতি চালু করতে চাই। সবারই একসঙ্গে অবসরে যাওয়া দরকার। রাজনীতিবিদদের অবশ্যই অবসরে যেতে হবে। আমার আসন থেকে মনে হচ্ছে আমার ভাই, এখনো নমিনেশন হয়নি।

সিলেট সদর ও সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত সিলেট-১ আসন থেকে গত ১০ বছর ধরে সংসদে প্রতিনিধিত্ব করছেন মুহিত। আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারে থাকবেন কি না—এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমার রিটায়ারমেন্ট জরুরি কারণ রিটায়ারমেন্টটা আমাদের পলিটিশিয়ানদের বোঝা উচিত। এখনো আমার চেয়ে সিনিয়র লোকরা পলিটিক্সে আছেন এবং পলিটিক্সে থাকতে চান। এরশাদ আমার চেয়ে সিনিয়র, বদরুদ্দোজা সাহেব আমার সিনিয়র এবার তারা লাস্ট চান্স নিতে চান। আমার আর উইশ-টুইশ নাই, ৮৫ বছর বয়স হয়েছে, যথেষ্ট। আমার মনে হয়, ৮৫ বছরে রিটায়ারমেন্টে যাওয়া উচিত।

সব দলের অংশগ্রহণে নির্বাচনে শেয়ারবাজারে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “প্রভাব একটা আছে অল পার্টিজ আর জয়েনিং, ইটস এ পলিটিক্যাল সাকসেস। পলিটিক্যাল সাকসেসের ইমপ্যাক্ট ইকোনমিতে ডেভলপমেন্টে সব কিছুতেই থাকে।

গত ১০ বছরে সরকারের সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন সংক্ষেপে জানতে চাইলে মুহিত বলেন, গত ১০ বছরে সরকারের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, আই অ্যাম অফকোর্স এ পার্ট অফ ইট।

ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণে ব্যর্থতা আছে কি না-সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে অসুবিধা আছে, আই হ্যাভ সেইড মেনি টাইমস। আই শ্যাল লিভ এ রোডম্যাপ ফর ব্যাংকিং সেক্টর, এ মাসের মধ্যে দেওয়া হবে।

বিএসইসি চেয়ারম্যান খায়রুল হক বলেন, বর্তমানে শেয়ার বাজার স্থিতিশীল। কোনো অসুবিধা নেই, যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটে তবে সাথে সাথে ব্যবস্থা নেই, নেগেটিভ কোনো প্রভাব নেই। নির্বাচনের কোনো প্রভাব নেই। পুঁজিবাজার আপন গতিতে চলছে।”

অনুষ্ঠানে বিএসইসি সিডিবিল থেকে বি.ও অ্যাকাউন্ট মেইনটেইন্যান্স ফি বাবদ ৫৭ কোটি ৫৩ লাখ টাকা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

এবার মুহিত ছাড়াও তার ছোট ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবুল মোমেন ওই আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। তারা দুই ভাই ছাড়াও ওই আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ