জাতীয়

সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছে সরকার: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রজন্মের পর প্রজন্মের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের মন্ত্রী, কর্মচারীগণ তাদের দাপ্তরিক মর্যাদায় প্রাপ্ত সকল উপহার মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় রাষ্ট্রীয় তোশাখানায় জমা প্রদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর বিজয় সরণীর তোশাখানা জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রীয় দেশি-বিদেশি উপহার সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য রাজধানীর বিজয় সরণীতে বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরের পাশে নির্মাণ করা হয়েছে তোশাখানা জাদুঘর। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে নির্মিত ৫তলা বিশিষ্ট এ জাদুঘরের উদ্বোধন করেন।

৫০ হাজার স্কয়ার ফিট এলাকাজুড়ে পাঁচতলা অত্যাধুনিক এ রাষ্ট্রীয় তোশাখানা জাদুঘরটি নির্মাণ করতে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি সম্মাননাও এখানে সংরক্ষণ করা হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, সরকার সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়।

দেশে-বিদেশে পাওয়া সব উপহার রাষ্ট্রীয় মর্যাদায় যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ যা দেশের সম্মান ও মর্যাদা বহন করে।

বিএনপি-জামাত জোট সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে পাওয়া প্রচুর রাষ্ট্রীয় উপহার নষ্ট করেছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেয়া হয়। পরে তোশাখানা জাদুঘর ঘুরে দেখেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ