জাতীয়

ঐক্যফ্রন্টের নেতারা মুক্তিযুদ্ধের চেতনার নামধারী স্বাধীনতাবিরোধী শক্তি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ধানের শীষের প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে ঐক্যফ্রন্টের নেতারা প্রমাণ করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার নামধারী স্বাধীনতাবিরোধী শক্তি—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনসমর্থন হারিয়ে বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার কিছুটা নমনীয় হলেও এটি কোনো দুর্বলতা নয়।

তিনি আরো বলেন, দেশি-বিদেশি বিভিন্ন জরিপে ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় কোনোভাবেই ব্যহত হবে না।

জনসমর্থন না থাকার বিষয়টি বুঝতে পেরে গত নির্বাচনের মতো এই নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি উঠে পড়ে লেগেছে বলে—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড করলে শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই।

সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে ঐক্যফ্রন্টের নেতারা প্রমাণ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী এক সপ্তাহের মধ্যে জোট শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি ফয়সালা করা হবে বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ