জাতীয়

নয়াপল্টনের সহিংসকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: মনিরুল

মোহাম্মদ মনিরুল ইসলাম
মোহাম্মদ মনিরুল ইসলাম

রাজধানীর নয়াপল্টনের সহিংসতার সঙ্গে সম্পৃক্তদের ছবি ও ভিডিও দেখে ফৌজদারি আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপে আয়োজিত "উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধে তরুণদের সম্পৃক্তকরণ" শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের তরুণদের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত না করার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারেই তরুণদের কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এ সময় অন্ধকারের পথে পা না বাড়িয়ে উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন উপস্থিত বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ