সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে নির্বাচনী কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা নির্বাচনকালে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান।
এদিকে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটও আলাদা সংবাদ সম্মেলনে অনুরুপ দাবি জানান। ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট নেতারা জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬০টি আসন সংরক্ষিত রাখাসহ সাত দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু অধ্যুষিত কোনো এলাকায় হামলা হলে সেখানে ভোটগ্রহণ স্থগিত করতে হবে। একই সঙ্গে নির্যাতন নিরোধে মনিটরিং সেল গঠনের দাবিও জানান তারা। সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিটি আহ্বান জানান নেতারা।