জাতীয়

নির্বাচনী প্রক্রিয়ায় তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ

ওবায়দুুল কাদের
ওবায়দুুল কাদের

দণ্ডিত ও পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি-না সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছে আওয়ামী লীগ।

রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী- তিনি পলাতক। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনা করার দেশবাসীর প্রতি অনুরোধ জানান কাদের।

নির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে কাদের বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সঙ্গতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চূড়ান্ত। বর্তমানে যারা সাংসদ আছেন, তাদের থেকে খুব বেশি বাদ পড়বেন না। আগের জরিপে দেখা গিয়েছিল, অনেক সাংসদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কমেছিল। কিন্তু সর্বশেষ মার্চ মাসের জরিপে দেখা গেছে ওই সাংসদেরা তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছেন। তাই খুব বেশি সাংসদ এখান থেকে বাদ পড়ছেন না।

এ ছাড়া ১৪ দলে যারা সাংসদ আছেন তারাও মনোনয়ন পাবেন এবং জোটের অন্য শরিকেরা যারা সংসদ হওয়ার সম্ভাবনা রাখেন তারাও মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪-৫ দিনের মধ্যেই ঘোষণা হবে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে লড়াইয়ের জন্য জোটের শরিকদের দেয়া হবে ৬০-৬৫টি বলে জানান তিনি।

প্রসঙ্গত: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এই তথ্য জানান।

রোববার সকাল ৯টার দিকে থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ