জাতীয়

ইসি যেভাবে নিরাপত্তা চাইবে সেভাবে পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন-ইসি যেভাবে নিরাপত্তা চাইবে সেভাবে পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সভায় এ কথা বলেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধারের যে প্রক্রিয়া চলমান আছে সে বিষয়েও সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ লাখ আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার জন্য তৈরি করা হচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচনের কারণে এ বছর থার্টিফাস্ট নাইট উদযাপন করা যাবে না, বার খোলা থাকবে না—

নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তা চায় সেভাবে ব্যবস্থা করা হবে।

বড়দিন উপলক্ষে চার্চগুলোতে সিসি টিভি থাকবে, আতসবাজি পটকা ফোটানো যাবে না—এ কথা উল্লখে কর মন্ত্রী জানান থার্টি ফাস্ট নাইট উদযাপনে নিরুৎসাহিত করা হচ্ছে নির্বাচনের কারণে।

মন্ত্রী বলেন, বাসার ছাদে বা খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না, বৈধ অস্ত্রও বহন করাও যাবে না

স্টিকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঢুকবে না, ডিজে পার্টি করা যাবে না।

পর্যটন এলাকাগুলোতেও ব্যাপক নিরাপত্তা ও সুরক্ষা দিতে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন—জানিয়ে মন্ত্রী বলেন,

আন্তর্জাতিক ও পাঁচ তারকা হোটেলেরর বাইরে কোনো বার খোলা থাকবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ