জাতীয়

লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়: কাদের

ওবায়দুুল কাদের
ওবায়দুুল কাদের

লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা সত্য নয়, নির্বাচনে লেভেল প্লেইং রয়েছে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে প্রেস এসব কথা বলেন তিনি।

মনোনয়নপত্র চূড়ান্ত হয়ে গেছে— আগামিকাল থেকে শরিক দলেরটা শুরু হবে, আর আগামী ৪/৫ দিনের মধ্যে শরিক দলসহ একসাথে মনোনয়ন জানানো হবে বলেন কাদের।

শরিক দলকে ৬৫ থেকে ৭০টা আসন দেয়া হলেও জনমত জরিপে তারা যদি আওয়ামী লীগের থেকে এগিয়ে থাকে তাহলে সংখ্যা বাড়তে পারে জানান তিনি।

এসময় তিনি মন্তব্য করেন নির্বাচন শতভাগ ফেয়ার কোনো দেশেই হয় না তবে এবারের নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের চেয়ে ফেয়ার হবে, এবং শতভাগ আশাবাদি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

কাদের আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচন নিয়ে লেজে গোবরে অবস্থা নয়— বিএনপি এবং ঐক্যফ্রন্টেরই নির্বাচন নিয়ে লেজে গোবরে অবস্থা।

জনমত জরিপের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে— যারা এই জরিপে এগিয়ে আছেন তারাই মনোনয়ন পাবেন এক্ষেত্রে নতুন পুরাতন মিলেই আসবেন বলেন তিনি।

মনোনয়নপত্র চূড়ান্তের পরই আওয়ামী লীগের ইশতেহার জানানো হবে—এ কথা জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনা দলের ইশতেহার জানাবেন, তবে এখনই সে বিষয়ে কিছু জানানো যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ