জাতীয়

৩৬ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার
৩৬ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

এবার ৩৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ আমন চাল সংগ্রহ করবে সরকার জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, খাদ্য পরিস্থিতি ও মজুদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ আমন চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

দরকার হলে আরও দুই বা তিন লাখ টন চাল সংগ্রহ করা হতে পারে—এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সাধারণত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে সরকার— আর চাল সংগ্রহ করা হয় মিলারদের থেকে।

মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে এবার আমন চালের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ৩৪ টাকা বাজার পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা যে মূল্য নির্ধারণ করেছি কৃষক তাতে লাভবান হবেন এবং চাল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না।

বর্তমানে সরকারি গুদামে চাল ও গমসহ ১২ লাখ ১৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে এটা সর্বোচ্চ মুজদ, এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার মেট্রিক টন চাল বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী কামরুল বলেন, বর্তমানে চালের বাজার দর অনেক কম। বাজারে এখন ৩৩-৩৫ টাকায় চাল পাওয়া যাচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ