আগামীতে খিলগাঁও-সবুজবাগ এলাকার প্রতিটি রাস্তা প্রশস্ত ও উন্নতমানের করাই প্রধান কাজ বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সোমবার ‘সুন্দর সমাজ গড়াই আমাদের লক্ষ্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, শুধু বর্তমান চাহিদা নয়- আগামী ১০ বছর কি হবে সে কথা বিবেচনা করে প্রত্যেকটি পরিকল্পনা করা হয়। সবুজবাগে যেন প্রতিটি নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়- সে চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরো বলেন, নতুন যে তিনটি ইউনিয়ন হচ্ছে সবগুলোই পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। প্রত্যেকটি ইউনিয়নের জন্য ১০০ কোটি করে ৩০০ কোটি টাকা বরাদ্দ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: