জাতীয়

মনোনয়ন পাচ্ছেন না আমানুর-বদি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জরিপে এগিয়ে থাকলেও বিতর্ক এড়াতে টাঙ্গাইলের ঘাটাইলে আমানুর রহমান খান এবং কক্সবাজারের উখিয়ার আবদুর রহমান বদিকে মনোনয়ন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জরিপে বদি ও রানা এগিয়ে থাকলেও নানা বিতর্কের কারণে তাদের মনোনয়ন দেয়া হচ্ছে না। তবে বদির পরিবর্তে তার স্ত্রীকে (শাহিনা আক্তার চৌধুরী) নৌকার প্রার্থী করা হবে। এছাড়া আরও অনেক হেভিওয়েট প্রার্থীও বাদ পড়তে পড়েন।

কাদের আরো বলেন, ২৫ নভেম্বর জোটগতভাবে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

বদির জায়গায় তার স্ত্রী, টাঙ্গাইলের ঘাটাইলে আমানুর রহমান খান রানার জায়গায় তার পিতা আর মাশরাফি বিন মর্তুজা নড়াইল থেকে নৌকার মনোনয়ন পাবেন।

তিনি বলেন, কোন মন্ত্রী খারাপ আমাকে বলুন কীভাবে মেজার করব? বেইজটা কী যে ওমুক খারাপ লোক? তারপরও যাদের নিয়ে বিতর্ক আছে—এ দুটি সিটের একটি হচ্ছে উখিয়া-টেখনাফ, সেখানে বদিকে ড্রপ করে তার স্ত্রীকে মনোনয়ন দিচ্ছে, যদিও আমরা এখনও ঘোষণা করিনি।

বিতর্কের কারণে বদিকে বাদ দিলেও তার ঘরেই কেন মনোনয়ন দেওয়া হচ্ছে—এ প্রশ্নের উত্তরে কাদের বলেন, ঘরে কি সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কি পরিবারের সব খারাপ লোক? বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার কোনো প্রমাণ আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি।

টাঙ্গাইলের ঘাটাইলের এমপি রানাকেও বাদ দেয়া কারণ একটি মার্ডারের অভিযোগে রানা জেলে আছে, সার্ভে রিপোর্টে রানা ও বদি অনেক ব্যবধানে এগিয়ে আছে।… রানার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন জানান তিনি।

যেমন বদি:

২০০৮ সালে প্রথমবারের মত আওয়ামী লীগের এমপি হন বদি। এরপর ইয়াবা পাচারের হোতা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় তার নাম এলেও তাতে ২০১৪ সালে তার দ্বিতীয় দফা মনোনয়ন পান। দুর্নীতির এক মামলায় ২০১৬ সালে ক্ষমতাসীন দলের এই এমপিকে তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। ওই মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এদিকে, টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। ওই মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।

যেমন রানা:

টাঙ্গাইলের রাজনীতিতে প্রভাবশালী খান পরিবারের সদস্য রানা ২০১২ সালের উপনির্বাচনে ঘাটাইল আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এমপি নির্বাচিত হওয়ার পর দল তাকে আবারও কাছে টেনে । ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার এমপি হন। আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অন্তত তিন ডজন মামলা হয়েছে, যার মধ্যে তিনটি হত্যা মামলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ