বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার গ্রহণের বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, পলাতক আসামি হওয়ায় তারেক রহমানের ভিডিও কনফারেন্সে মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত হওয়া সাইবার ক্রাইমের মধ্যেও পড়ে।
মহাজোটের কারো কারো ঐক্যফ্রন্টের সাথে যোগাযোগের গুঞ্জন সম্পর্কে এক প্রশ্নের জবাবে- এটি রাজনীতিরই অংশ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহাজোট শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ মুহূর্তে সরে যেতে পারেন কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রস্তুতি নিয়েই নির্বাচনে মাঠে নেমেছে আওয়ামী লীগ জানান কাদের।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।