আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ভারতের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সৌজন্য সাক্ষাতকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের জানান, সাক্ষাতে ভারতের অর্থায়নে যেসব প্রকল্প হচ্ছে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন নিয়ে শ্রীংলার আশাবাদের কথা জানান তিনি।
কাদের বলেন, এদেশের জনগণ ভোট না দিলে ভারত কাউকে জেতাতে পারবে না।
আওয়ামী লীগ নির্বাচনে, বাইরের কারো হস্তক্ষেপ সমর্থন করে না বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: