জাতীয়

প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে বি. চৌধুরী ও এরশাদ

শেখ হাসিনা-বি চৌধুরী
শেখ হাসিনা-বি চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বি. চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে।

এ সময় বি. চৌধুরীর সঙ্গে ছিলেন বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান ও ছেলে মাহি বি. চৌধুরী।

তবে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠকে বি. চৌধুরী একাই যোগ দেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিকল্প ধারা, কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গণভবনে যান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে জাপা নেতারা। এ সময় রওশন এরশাদ ও জিএম কাদেরসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ