রাষ্ট্র পরিচালনা বা প্রধানমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয়—মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ জানিয়েছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দশ বছরে উন্নতির ফলে বাংলাদেশকে আর কেউ নিচু চোখে দেখতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন অবহেলিত ছিলেন-তাদের সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার।
মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের গৌরব স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রোধে কাজ করছে বর্তমান সরকার বলে জানান শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অফ অনার দেয়। প্রধানমন্ত্রীও পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে পৌঁছলে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের স্বাগত জানান।