জাতীয়

ড. কামালসহ অন্য নেতাদের এক কানাকড়ি দাম নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের
ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে— জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ অন্য নেতাদের এক কানাকড়ি দামও নেই বিএনপি তাদের ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন— তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না? নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল। বিএনপির বক্তব্য নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে— ঐক্যফ্রন্টের সকল নির্দেশনা তারেক রহমান লন্ডন থেকে দিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগকে ঠেকাতে জামাতের জঙ্গিশক্তির ওপর বিএনপি নির্ভর করছে বলেও অভিযোগ তার। ওবায়দুল কাদের বলেন, নিজেদের নেতৃত্ব দণ্ডিত হওয়ার কারণে বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে ড. কামাল হোসেনসহ কয়েকজন নেতার নাম ব্যবহার করছে মাত্র— এ জোটের নির্দেশনা আসছে লন্ডন থেকে। বিএনপি কখনোই জামাতকে হারাতে চাইবে না, দলটি জামাতের শক্তির ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ