জাতীয়

বর্তমানে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দেয়া হচ্ছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দেয়া হচ্ছে –এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং গুডসর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দেয়া হচ্ছে— এর আলোকে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে সে সব দেশের পণ্যের চাহিদা বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যাতে আমরা রপ্তানি বৃদ্ধি করতে পারি। এছাড়া ওই সব দেশের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার জন্য কাজ করতেও বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা এক্সপোর্ট বাস্কেট বাড়ানোর প্রতি জোর দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চাহিদার ওপর জোর দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য নির্ধারণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বাড়ানোর পথ সুগম হবে। এর জন্য সরকার সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে আন্তরিক।

চামড়া শিল্পের বিকাশে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চামড়া শিল্পের আধুনিকায়নের ওপর জোর দিয়েছি— এরই ধারাবাহিকতায় রাজশাহী এবং চট্টগ্রামে আরও দুটি আধুনিক ট্যানারি শিল্প এলাকা গড়ে তোলার ইচ্ছা রয়েছে।

আধুনিক পদ্ধতিতে চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে চামড়া শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের চামড়াজাত পণ্যের জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে শিল্প স্থাপনে আগ্রহী করতে কাজ করারও পরামর্শ দেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ডিউটি ফ্রি সুবিধা বাড়াতে আলোচনার মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ ব্যবসা করে না, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ