দেশের রাজনীতিই এখন সবচেয়ে বড় ব্যবসা— ব্যক্তি স্বার্থের কারণেই এখন রাজনীতিতে ব্যবসায়ীদের আধিক্য বলে মনে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
প্রতিযোগিতা পূর্ণ রাজনীতি না থাকলে দেশে প্রতিযোগিতা পূর্ণ অর্থনীতির চিন্তা করা যায় না বলে মনে করে সিপিডি।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন
প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় অন্তরায় সুশাসনের অভাব।
দেশের নীতি কাঠামোগুলোতেও রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকেই বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিডি।
দেশে টেকসই উন্নয়নের জন্য দরকার ব্যপক আকারে উদ্যোক্তা তৈরি— কিন্তু বাংলাদেশে ছোট ও মাঝারি উদ্যোক্তা সেভাবে তৈরি হচ্ছে না—এ কথা উল্লেখ করে সিপিডি বলছে, দেশের নীতি কাঠামোতে গুটি কয়েক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সুবিধা দেওয়া হয়েছে। উপেক্ষিত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
রাজনীতির সঙ্গে অর্থনীতির স্বার্থের সংঘাতকে এর জন্য দায়ী করা হয়েছে করছে সিপিডি।
প্রতিবেদন বলছে, রাজনীতের সঙ্গে ব্যবসায়ীদের একটি কলুষ সম্পর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদন বলছে, এসব নীতি কাঠামোর ফলে দেশে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হচ্ছে— বাড়ছে আয় বৈষম্য।
নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের হলফনামা ভাল করে যাচাই বাছাই করে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ সিপিডির।
সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সঠিক নীতি কাঠামো দিতে পারলে দেশের উন্নয়ন অনেক বেশি জনবান্ধব ও টেকসই হবে বলে মনে করে সিপিডি।