জাতীয়

শান্তিচুক্তির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে, এটা আ’লীগ সরকারের অপপ্রচার

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে বলে আওয়ামী লীগ সরকারের দাবি অপপ্রচার ছাড়া কিছু নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২১ বছর উপলক্ষে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

লারমা বলেন, ভূমি ব্যবস্থাপনাসহ চুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়ন হয়নি বরং এটি বাস্তবায়নের জন্য হওয়া আন্দোলনকে দমাতে পাহাড়ে মিথ্যা মামলা, অত্যাচার নিপীড়ন করা হচ্ছে।

সমিতির সভাপতি লারমা অভিযোগ করেন, বর্তমান সরকার চুক্তি বাস্তবায়নের বিষয়ে নানান কার্যক্রম নেওয়ার কথা বললেও তা অপ্রচার ছাড়া কিছু না।

তিনি বলেন, সরকারের আশ্রয়ে সেখানকার প্রশাসন এ চুক্তি বিরোধী ভূমিকা পালন করে যাচ্ছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন প্রার্থীদের সহায়তা করতে পাহাড়ি জনগোষ্ঠীকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে মিথ্যাচার বাদ দিয়ে এ চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

২১ বছরেও এ চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বর্তমান সরকারকে দায়ী করে অবিলম্বে এই চুক্তি বাস্তবায়নের দাবি করেন বিশিষ্টজনেরা।

এইসব জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা না গেলে উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না বলে অভিমত আলোচকদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ